আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। স্নান করতে গিয়ে মনু নদীর জলে তলিয়ে গেল এক তরতাজা কিশোর। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থানাধীন হাসপাতাল এলাকায় । মৃতের নাম রজত দাস(১৩), পিতা: রতন দাস। তার বাড়ি মনুর চানমারি পাড়ায় বলে জানা গেছে। জানা গেছে, চার বন্ধু মিলে মনু নদীতে স্নান করতে গিয়েছিল। সেখানেই নদীর জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বন্ধুর। ঘটনার বিবরণে জানা যায় নিত্যদিনের মতোই রবিবার বেলা আনুমানিক ১১টা নাগাদ রজত ও তার চার বন্ধু মিলে মনু নদীতে স্নান করতে যায়। স্নান করতে করতে হঠাৎ জলের তলায় তলিয়ে যায় রজত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ দু’ঘণ্টা তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত তার দেহ উদ্ধার করা হয়। রজতকে মনু হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন নাবালকের পরিবার।

নদীতে স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে মৃত্যু এক কিশোরের
Tags:
Releated Posts
এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ
আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…
আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা
ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…
গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার
বিশালগড়, ২৩ জুন: বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…


















