News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদীতে স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে মৃত্যু এক কিশোরের
Image

নদীতে স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে মৃত্যু এক কিশোরের

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। স্নান করতে গিয়ে মনু নদীর জলে তলিয়ে গেল এক তরতাজা কিশোর। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থানাধীন হাসপাতাল এলাকায় । মৃতের নাম রজত দাস(১৩), পিতা: রতন দাস। তার বাড়ি মনুর চানমারি পাড়ায় বলে জানা গেছে।  জানা গেছে, চার বন্ধু মিলে মনু নদীতে স্নান করতে গিয়েছিল। সেখানেই নদীর জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বন্ধুর। ঘটনার বিবরণে জানা যায় নিত্যদিনের মতোই রবিবার বেলা আনুমানিক ১১টা নাগাদ  রজত ও তার  চার বন্ধু মিলে মনু নদীতে স্নান করতে যায়। স্নান করতে করতে হঠাৎ জলের তলায় তলিয়ে যায় রজত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী।  দীর্ঘ দু’ঘণ্টা তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত তার দেহ উদ্ধার করা হয়। রজতকে মনু হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত বলে ঘোষনা করে। এই মর্মান্তিক মৃত্যুর  ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে  আসে। কান্নায় ভেঙে পড়েন নাবালকের পরিবার। 

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top