News Flash

  • Home
  • দেশ
  • ডেঙ্গি নিয়ে তথ্য দিচ্ছে না রাজ্য, তোপ সুজনের
Image

ডেঙ্গি নিয়ে তথ্য দিচ্ছে না রাজ্য, তোপ সুজনের

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি স)। চলতি বছরে ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি বলে দাবি সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের। কেন্দ্রীয় সংস্থার ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গই এখনও পর্যন্ত ডেঙ্গি সংক্রান্ত কোনও পরিসংখ্যান দেয়নি। এ নিয়ে শনিবার সুর চড়ালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

চরিত্র বদলে আরও ভয়ঙ্কর ডেঙ্গি ! সময়ে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যা রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে চিকিৎসকদের। স্বাভাবিকভাবেই ডেঙ্গির দাপট নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। এই উদ্বেগের মধ্যেই নতুন বিতর্ক দানা বাঁধল। এর আগে ২০১৮ এবং ’১৯ সালেও রাজ্যের বিরুদ্ধে ডেঙ্গি সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছিল। চলতি বছরেওএইঅভিযোগ উঠেছে।

এ নিয়ে সুর চড়িয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেন, “যা ক’দিন ধরে বলছিলাম, তা আরও একবার স্পষ্ট হল। সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের তথ্য বলছে রাজ্য সরকার ডেঙ্গির কোনও পরিসংখ্যান দেয়নি। রাজ্য সরকার তো ডেঙ্গির পরিসংখ্যান দেয় না। ডেঙ্গিটাকে তো গোপন করে। অজানা জ্বর বলে। আসলে সত্যকে গোপন করা। রাজ্য সরকার, পুরনিগম ব্যর্থ হচ্ছে। এখন সেপ্টেম্বর মাসের শেষ দিক। এখন তদ্বির করা হচ্ছে, কোথায় কী খতিয়ে দেখা হচ্ছে ! দেখাটা জরুরি ছিল, জুলাই-আগস্ট মাসে। যখন বর্ষাটা বাড়ছে তখন। এখন কেন ? এখন তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অস্বীকার করা হয়েছে তথ্যকে। তথ্য গোপন করলে মানুষের লাভ হবে না।”

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top