News Flash

  • Home
  • খেলা
  • কলকাতায় জাতীয় দাবায় সর্বকনিষ্ঠ দাবাড়ু ত্রিপুরার অয়নজিতের চমক
Image

কলকাতায় জাতীয় দাবায় সর্বকনিষ্ঠ দাবাড়ু ত্রিপুরার অয়নজিতের চমক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। চমক দিলো আসরের খুদে দাবাড়ু ত্রিপুরার মেট্রিক্স চেস আকাদেমির অয়নজিৎ নাগ। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ৪ বছর বয়সী ওই দাবাড়ু শনিবার পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডে জয় পেয়ে কার্যত চমক দিলো। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-‌৭ দাবা প্রতিযোগিতায়। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে হচ্ছে আসর। সহযোগিতায় দাবা ফেডারেশন। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে আসরে অংশ নেয় যদু নাগ এবং অর্পিতা চৌধুরির একমাত্র ছেলে অয়নজিৎ। প্রথম ৪ রাউন্ডে লড়াই করে পরাজিত হওয়ার পর শনিবার সকালে স্বাগতিক পশ্চিম বাংলা এবং বিকেলে পাঞ্জাবের দাবাড়ুকে হারিয়ে দেয় প্রায় ২ ঘন্টা ধরে খেলে। মেট্রিক্স চেস আকাদেমির বাকি ৩ দাবাড়ুও এদিন জয় পায়। ৬ রাউন্ড শেষে অয়নজিৎ, কানিষ্ক চৌধুরি এবং অবন্তিকা চক্রবর্তীর পয়েন্ট ২। দিবাঙ্গী শীলের পয়েন্ট ১। রাজ্যের অন্য দাবাড়ুদের মধ্যে রোহিল সাহা এবং দেবরাজ ভট্টাচার্যর পয়েন্ট ৩ এবং শুভায়ন দাসের পয়েন্ট আড়াই। আগামীকাল সকালে সপ্তম এবং বিকেলে অষ্ঠম রাউন্ডের খেলা হবে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top