চড়িলাম, ২৩ সেপ্টেম্বর।। অপরাধ দমনের লক্ষ্যে সচেতনতায় জোর দেয়া হয়েছে। গ্রামের মানুষকে আইনি বিষয়ে সচেতন করার কাজ করছে আইন সেবা কতৃপক্ষ। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে দক্ষিণ মধুপুর গ্রাম পঞ্চায়েতে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার গ্রাম পঞ্চায়েত হলঘরে আয়োজিত আইনি সচেতনতা শিবিরে জনপ্রতিনিধি সহ গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন। আইনি বিষয়ে আলোচনা করেন আইনজীবী সুমিতা রায়। বিবাহিত মহিলাদের সুরক্ষা আইন সহ বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়া বাল্য বিবাহ, শিশুশ্রম, নারী পাচার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। গ্রামের মহিলারা বিভিন্ন আইনি বিষয় জানার চেষ্টা করেন। আইনজীবী সুমিতা রায় মহিলাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন যে কোন সমস্যা শুরুতে সমাধান করতে হবে। সবাই সুখী দাম্পত্য জীবন চায়। নানা কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব সংসার সুন্দর ভাবে প্রতিপালন করা।

মধুপুরে আইন শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…


















