News Flash

Image

মধুপুরে আইন শিবির অনুষ্ঠিত 

চড়িলাম, ২৩ সেপ্টেম্বর।। অপরাধ দমনের লক্ষ্যে সচেতনতায় জোর দেয়া হয়েছে। গ্রামের মানুষকে আইনি বিষয়ে সচেতন করার কাজ করছে আইন সেবা কতৃপক্ষ। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে দক্ষিণ মধুপুর গ্রাম পঞ্চায়েতে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার গ্রাম পঞ্চায়েত হলঘরে আয়োজিত আইনি সচেতনতা শিবিরে জনপ্রতিনিধি সহ গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন। আইনি বিষয়ে আলোচনা করেন আইনজীবী সুমিতা রায়। বিবাহিত মহিলাদের সুরক্ষা আইন সহ বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়া বাল্য বিবাহ, শিশুশ্রম, নারী পাচার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। গ্রামের মহিলারা বিভিন্ন আইনি বিষয় জানার চেষ্টা করেন। আইনজীবী সুমিতা রায় মহিলাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন যে কোন সমস্যা শুরুতে সমাধান করতে হবে। সবাই সুখী দাম্পত্য জীবন চায়। নানা কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব সংসার সুন্দর ভাবে প্রতিপালন করা।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top