News Flash

  • Home
  • দিনের খবর
  • বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী, বললেন এটি পূর্বাঞ্চলের যুব সমাজের জন্য আশীর্বাদ
Image

বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী, বললেন এটি পূর্বাঞ্চলের যুব সমাজের জন্য আশীর্বাদ

বারাণসী, ২৩ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “আজ আমি এমন একটি দিনে কাশীতে এসেছি, যখন চাঁদের শিবশক্তি পয়েন্টে ভারতের পৌঁছনোর এক মাস পূর্ণ হচ্ছে। শিবশক্তির একটি স্থান চাঁদে এবং শিবশক্তির অন্য স্থান এখানে কাশীতে।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কাশীতে আজ একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই স্টেডিয়ামটি কেবল বারাণসীর যুবকদের জন্যই নয়, পূর্বাচলের জন্যও একটি আশীর্বাদ হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এই স্টেডিয়ামের কাজ শেষ হলে ৩০ হাজারের বেশি মানুষ এখানে বসে ম্যাচ দেখতে পারবে। এই স্টেডিয়ামের ছবি সামনে আসার পর থেকে কাশীর প্রতিটি মানুষ উল্লসিত হয়ে উঠেছে।” মোদীর কথায়, “এখন ক্রিকেটের মাধ্যমে বিশ্বের সঙ্গে যুক্ত হচ্ছে ভারত। ক্রিকেট খেলতে এগিয়ে আসছে নতুন দেশ। স্পষ্টতই আগামী দিনে ক্রিকেট ম্যাচের সংখ্যা বাড়তে চলেছে। ম্যাচের সংখ্যা বাড়লে নতুন স্টেডিয়ামের প্রয়োজন হবে। এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেই চাহিদা পূরণ করবে। গোটা পূর্বাঞ্চলের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে চলেছে এই স্টেডিয়াম।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top