News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের উলহাসনগরে সেঞ্চুরি কোম্পানিতে বিস্ফোরণ, ৫ জনের মৃত্যুর আশঙ্কা
Image

মহারাষ্ট্রের উলহাসনগরে সেঞ্চুরি কোম্পানিতে বিস্ফোরণ, ৫ জনের মৃত্যুর আশঙ্কা

মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স) : মহারাষ্ট্রের থানেতে বিস্ফোরণে পাঁচজন শ্রমিকের মৃত্যু । শনিবার বিকেলে মহারাষ্ট্রের থানের উলহাসনগর শহরের সেঞ্চুরি কোম্পানিতে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় অনেকে আহতও হয়েছেন। আহতদের সকলকে কল্যাণের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, দুপুর ১২টা নাগাদ উলহাসনগর শহরের সেঞ্চুরি কোম্পানিতে হঠাৎ করে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কোম্পানিতে কর্মরত পাঁচজন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনায় আরও অনেকে আহত হন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শহরের তানাজি নগর, শাহাদ গ্রাম, গুলশান নগর, শাহাদ ফাটক, ধোবিঘাট, শিবনেরি নগরে তার কম্পন অনুভূত হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই সাহদ থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top