ঝাড়্গ্রাম, ২২ সেপ্টেম্বর (হি. স.) : স্কুল যাওয়ার সময় এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ আট বছর পর এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। এই ঘটনায় অভিযুক্ত আরও দুই ব্যক্তিকে বেকসুর খালাস দেন বিচারক।
জানা গিয়েছে ২০১৫ সালের ৩ মার্চ বেলিয়াবেড়া থানার এলাকার এক নাবালিকা স্কুলে যাওয়ার নিখোঁজ হয়ে যায়। পরে ৪ মার্চ বেলিয়াবেড়া থানায় দেবাশীষ পড়িয়্যা, স্বপন পড়িয়্যা ও সাবিত্রী পড়িয়্যার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের লোকজনেরা। পরে মূল অভিযুক্ত দেবাশীষ পড়িয়্যার মামা বাড়ি কেশিয়াড়ী থেকে নাবালিকাকে উদ্ধার করেন পুলিশ। পরে ২৮ আগস্ট ২০১৫ সালে তিন জনের নামে চার্জশিট পেশ করেন। এবং অভিযুক্ত ব্যক্তিরা আগাম জামিনে মুক্তি পেয়েছিলেন। এরপর দীর্ঘ ৯ বছর ধরে মামলা চলার পর ৭ জনের সাক্ষ্য গ্রহনের পর বৃহস্পতিবার ঝাড়্গ্রাম জেলা এডিশলান ডিস্ট্রিক্ট জার্জ অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে নিজেদের হেপাজতের নেয়। শুক্রবার তার তিন বছরের সাজা ও দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাসের সাজা ঘোষণা করেন আদালত।

নাবালিকাকে অপহরণেরর অভিযোগে আট বছর পর ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা আদালতের
Tags:
Releated Posts
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…


















