News Flash

Image

নিজ গলায় দা দিয়ে আঘাত করে এক যুবক

ধর্মনগর ২২ সেপ্টেম্বর :বাড়িতে নিজ গলায় দা দিয়ে আঘাত করে গুরুতর আহত হয়েছেন এক যুবক। উত্তর জেলার কদমতলা বাজার এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । বর্তমানে ওই যুবক আশংকাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

জানা গেছে, বেশ কিছু দিন ধরে হাম রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন বিধু নাথ নামে ওই যুবক। শুক্রবার সকালে নিজ বাড়িতে কাউকে কিছু না বলে ঘরে থাকা দা দিয়ে নিজের গলায় কোপ বসায়। ওই যুবকের জন্য তাঁর বৌদি ভাত নিয়ে ঘরে গেলে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। পরিবারের লোকজন সহ আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় কদমতলা হাসপাতালে। আহতের অবস্থা বেগতিক দেখে তাকে স্থানান্তর করা হয়েছে জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর ।

Releated Posts

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top