News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালের অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইন চুরি, অভিযোগের আঙুল বেসরকারি নিরাপত্তা রক্ষী সংস্থার দিকে 
Image

জিবি হাসপাতালের অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইন চুরি, অভিযোগের আঙুল বেসরকারি নিরাপত্তা রক্ষী সংস্থার দিকে 

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইনের পাইপ চুরি হয়ে যাওয়ার মত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরপরই স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু সেখানে ছুটে যান এবং জিবি হাসপাতালের  নিরাপত্তা প্রদানকারী সংস্থার মালিক নীলকান্ত সিংহার কাছে এ ধরনের চুরির ঘটনা সম্পর্কে কৈফিয়ত তলব করেন। নিরাপত্তা প্রদানকারী সংস্থার মালিক নীলকান্ত   সিংহাকে তিনি চোর বলেও আখ্যায়িত করেছেন। অভিযোগ এর আগেও দুর্নীতির দায়ে নিরাপত্তা প্রদানকারী সংস্থার মালিক নীলকান্ত  জেলে খেটেছে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইনের পাইপ চুরি হয়ে যাওয়ার ফলে টানা দুই ঘন্টা অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে পড়ায় রোগীদের চরম  সংকটের সম্মুখীন হতে হয়েছে। 

জিবি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা। দিনরাত ২৪ ঘন্টা বেসরকারি নিরাপত্তা রক্ষীরা থাকা সত্ত্বেও কিভাবে এই গুরুত্বপূর্ণ অক্সিজেন সরবরাহকারী পাইপলাইন চুরি হয়ে গেছে তা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সুনাম বিনষ্ট করার লক্ষ্যেই এ ধরনের চেষ্টা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। স্বাস্থ্য সচিব এর দায় সম্পূর্ণভাবে বেসরকারি নিরাপত্তা সংস্থার মালিকের দিকেই ঠেলে দিয়েছেন। আগামীতে এই ধরনের ঘটনা রুখতে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার। 

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top