News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাজারিছড়ায় নিজের ঔরসজাত পঞ্চদশীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত বাবার ঠাঁই জেল হাজ‌তে
Image

বাজারিছড়ায় নিজের ঔরসজাত পঞ্চদশীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত বাবার ঠাঁই জেল হাজ‌তে

বাজারিছড়া (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : নিজের ঔরসজাত পঞ্চদশী নাবা‌লিকা কন্যা‌কে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত বাবাকে জেল হাজ‌তে পাঠিয়েছে আদালত। চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কটামণিতে।

অভিযোগে প্রকাশ, গত সোমবার কটামণি এলাকার বাসিন্দা জনৈক ত‌ছির আলি (ছদ্মনাম)-র স্ত্রী তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রা‌তে তিনি সেখানেই ছিলেন।কিন্তু স্ত্রীর অবর্তমানে রাত প্রায় দশটা নাগাদ তছির আলি নিজের মেয়ের শয়নক‌ক্ষে ঢুকে তার সা‌থে কুকর্ম চ‌রিতা‌র্থের চেষ্টা চালায়। তখন মেয়েটি হল্লাচিৎকার করে কোনওম‌তে বাবার হাত থে‌কে নি‌জে‌কে মুক্ত ক‌রে পাশে বড় ভাইয়ের ঘরে গিয়ে আশ্রয় নেয়। পরের দিন তার মা বাড়িতে আসার পর মেয়েটি গোটা ঘটনা বলে।

মাকে ঘটনাটি জানালে তিনি তার স্বামী তছির আলির ওপর চড়াও হয়ে গালিগালাজ করতে থাকেন। এতে তছির আলি রেগে অগ্নিশৰ্মা হয়ে তার মেয়েকে মারধর করে। পরে রক্তাক্ত মে‌য়ে‌কে চি‌কিৎসার জন্য মাকুন্দা হাস‌পাতালে নিয়ে ভরতি করা হয়। কিন্তু উন্নত চি‌কিৎসার জন্য পরের দিন রেফার করা হয় ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে। বর্তমা‌নে করিমগঞ্জ সিভিল হাসপাতাল সে চি‌কিৎসাধীন।

এদিকে ঘটনা সম্পর্কে বাজারিছড়া থানায় লিখিত অভিযোগ দায়ের ক‌রেন নাবা‌লিকার মা। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তদন্তে নামে। পুলিশি অভিযানের আগাম খবর পেয়ে অভিযুক্ত বাবা বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে জাল বিছায়। ফলে বাধ্য হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় বাজারিছড়া থানায় এসে আত্মসমর্পণ করে তছির আলি।

রাতভর থানায় রে‌খে জিজ্ঞাসাবা‌দের পর পোকসো আইনে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার তাকে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হ‌য়। আদাল‌তের নি‌র্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top