News Flash

  • Home
  • দিনের খবর
  • নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের অভিযোগ, বহুতল থেকে গ্রেফতার ৩
Image

নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের অভিযোগ, বহুতল থেকে গ্রেফতার ৩

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের অভিযোগে গ্রেফতার ৩। বাইপাসের ধারে বহুতল থেকে গ্রেফতার মূল পান্ডা। নারকেলডাঙা থেকে ধৃত আরও ২। বুধবার ক্যানাল ইস্ট রোডের ছাপাখানায় অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রচুর জাল স্টিকার, ধৃত ২। ধৃতদের জেরা করে নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের মূল চাঁই গ্রেফতার। ছাপাখানাটিকে সিল করল পুলিশ।

জাল মদ বিক্রি চক্রের হদিস পেতে ৩৫ নম্বর ক্যানাল ইস্ট রোডে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তল্লাশি অভিযান চালায়। অভিযোগ, সেখানে মদের বিভিন্ন নামীদামি সংস্থার ‘স্টিকার’ ছাপা হত। তার পর, সেগুলি জাল মদের বোতলে লাগিয়ে ভিন রাজ্যে পাচার করা হত। গোটা ঘটনায়, কলকাতা গোয়েন্দা পুলিশ ৩ জনকে বুধবার গ্রেফতার করে। ধৃতদের মধ্যে এক জন দক্ষিণ কলকাতার বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনে থাকে। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, নামী সংস্থার স্টিকার ছাপিয়ে, তা জাল মদের বোতলে লাগিয়ে বিক্রি করা হত। এই চক্র ঝাড়খন্ড-সহ ভিন রাজ্যেও সক্রিয়। কয়েক কোটি টাকার লেনদেন চলে এর মধ্যে, ধারণা কলকাতা পুলিশের।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top