News Flash

Image

১ অক্টোবর থেকে হাফলং সাংস্কৃতিক ভবনে অসম বইমেলা

হাফলং (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : অসমের অন্ত্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলছে অসম বইমেলা। পাবলিক্যাশন বোর্ড অব আসাম এবং অল আসাম পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে অনুষ্ঠিত হবে বইমেলা। বইমেলা হাফলং সাংস্কৃতিক ভবনে শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যে বইমেলা সফল করতে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পাবলিক্যাশন বোর্ড অব আসাম।

উল্লেখ্য, পাহাড়ি জেলার শৈলশহরে প্রথমবারের জন্য অনুষ্ঠেয় বইমলা নিয়ে শহরের সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। অনুষ্ঠেয় বইমেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রকাশনা গোষ্ঠী অংশগ্রহণ করার পাশাপাশি অনুষ্ঠিত হবে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ের উপর আলোচনা চক্র, কবিতা পাঠ, নাচগান ইত্যাদি।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top