News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্প পেতে রক্ষা পেল আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস
Image

বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্প পেতে রক্ষা পেল আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস

আগরতলা , ১৯ সেপ্টেম্বর : বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্প পেতে রক্ষা পেল আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস। দ্বিতীয় বালেশ্বর হতে পারত তামিলনাড়ু। অল্পেতে রক্ষা পেয়ে গেল ত্রিপুরা – বেঙ্গালুরু গামী হামসফর এক্সপ্রেস। একই ট্রেকে মুখোমুখি হওয়ার আগে থেমে গেল হামসফর এক্সপ্রেস ও স্থানীয় রেল। ঘটনা সোমবার বিকেল তিনটা নাগাদ।

জানা যায়, ত্রিপুরা – বেঙ্গালুরু গামী হামসফর এক্সপ্রেস সোমবার বিকেল তিনটা নাগাদ তামিলনাড়ু রাজ্যের প্যারামবুর যাওয়ার পথে প্রায় দশ কিলোমিটার আগে এক রুমোহর্ষক ঘটনার সাক্ষী হয়। ঘটনাটা হতে পারতো দ্বিতীয় বালেশ্বর।একই ট্রেকে হামসফর এক্সপ্রেস ও স্থানীয় রেল। সফর রথযাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।  মুখোমুখি হওয়ার আগেই থেমে গেল দুটি ট্রেন। প্রাণ বেঁচে যায় প্রায় কয়েক হাজার যাত্রী। দুটি ট্রেনের চালকই প্রশংসারযোগ্য। ট্রেনের গতি নিয়ন্ত্রণে রাখার কারণেই ভয়াবহ দুর্ঘটনার রূপ নেয়নি এদিন।

হামসাফার এক্সপ্রেস এ সফর করতে দেখা যায় এডিসির প্রাক্তন মুখ্য কার্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মাকে। তারা যাচ্ছিল নামাকালে একটি সম্মেলনে যোগ দিতে। তাদের নামার কথা ছিল প্যারামবুরে। বালেশ্বর এর ঘটনার পর ভারতীয় রেল মন্ত্রকের আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন ছিল বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। সোমবার এই ঘটনা দ্বিতীয় বালেশ্বরের রূপ নিলে আবারো কান্নার রোল ছড়িয়ে পড়তো সর্বত্র। চালকদের সতর্কতা এবং সচেতনতার কারণে ঘটেনি বড়সড়ো দুর্ঘটনা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top