News Flash

  • Home
  • দিনের খবর
  • বুধবার থেকে ফের কুড়মি আন্দোলন, ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
Image

বুধবার থেকে ফের কুড়মি আন্দোলন, ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি স)। থেকে ফের কুড়মি আন্দোলনের জেরে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবার। বুধবার, ২০ সেপ্টেম্বর বেশ কয়েক দফা রাজনৈতিক দাবিতে নতুন করে আন্দোলন শুরু করার ডাক দিয়েছেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা। আন্দোলনের দিনক্ষণ ঘোষণা করার পরেই বাংলা, ঝাড়খণ্ড ও ওডিশা প্রশাসনের কাছে চিঠি দিয়ে আগেভাগেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আবেদন করল দক্ষিণ-পূর্ব রেল।

দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে, ২০২২-এর ২২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর এমন আন্দোলন চলেছিল। তার জেরে সাড়ে তিনশোর কাছাকাছি ট্রেন বাতিল করতে হয়। এরপর এ বছর ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ফের আন্দোলনে নেমে ট্রেন অবরোধ করেন কুড়মিরা। ফলে ৪০০-র কাছাকাছি ট্রেন বাতিল হয়।

সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরি বলেন, ‘অতীতে এমন আন্দোলনের জেরে কী ভাবে ট্রেন পরিষেবা ভেঙে পড়ে সেটা আমরা সবাই দেখেছি। যে ধরনের দাবি নিয়ে এই আন্দোলন, তার কোনওটাই ট্রেনের সঙ্গে সম্পর্কিত নয়। এই কারণেই আমরা তিন রাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেলের দফতরে চিঠি দিয়েছি।’

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top