News Flash

  • Home
  • দিনের খবর
  • ধান বোঝাই ট্রাক্টর উল্টে সিউড়িতে মৃত্যু ২ শ্রমিকের
Image

ধান বোঝাই ট্রাক্টর উল্টে সিউড়িতে মৃত্যু ২ শ্রমিকের

বীরভূম, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : ধান বোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হল ২ শ্রমিকের। জখম হলেন ৬ জন। রবিবার রাতে সিউড়ি থানা এলাকার সিউড়ি-বোলপুর সড়কের বেহিরা কালিতলা মোড়ের কাছে ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, ট্রাক্টরে ধান বোঝাই করে অন্তত জনা আষ্টেক শ্রমিক পাড়ুইয়ের দিকে যাচ্ছিলেন। হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার উপর উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে যান ২ জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। স্থানীয়রা ছুটে এসেছিলেন, কিন্তু উদ্ধার করতে পারেননি।

পরে সিউড়ি থেকে দমকল ও পুলিশ গিয়ে চাপা পড়ে থাকা ২ জনকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসকরাই তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ট্রাক্টরে থাকা বাকি ৬ জন এই ঘটনায় জখম হয়েছেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top