News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাথমিকের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ বিচারপতির
Image

প্রাথমিকের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ বিচারপতির

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : নিয়োগ মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে কি কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের কোনও ‘বোঝাপড়া’ হয়েছিল? সোমবার তেমনই সন্দেহ প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর কি মানিকবাবুর বিষয়ে তাঁরা পদক্ষেপ করবেন?

সোমবার মানিকবাবুর মামলা তদন্তের অগ্রগতি সিবিআইয়ের কাছে জানতে চান বিচারপতি। দুপুর ২টোর মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় সংস্থাকে। তারা রিপোর্ট দিয়ে নিয়োগ মামলায় বেশ কয়েক জন সন্দেহভাজন নেতাদের নাম জমা দেয় আদালতে।

সিবিআইয়ের আইনজীবী জানান, অনেক প্রভাবশালী নেতা, বিধায়ক, মন্ত্রী এবং জনপ্রতিনিধির নাম তালিকায় উঠে এসেছে। যা দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘এ তো সব মহাপুরুষের নাম!’’

প্রাথমিকের দুর্নীতি মামলার সম্পূর্ণ কেস ডায়েরি সিবিআইকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মঙ্গলবার দুপুর ১২টায় তা জমা দিতে হবে। সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top