News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর জন্মদিনকে বেরোজগার দিবস হিসেবে পালন করল যুব কংগ্রেস 
Image

প্রধানমন্ত্রীর জন্মদিনকে বেরোজগার দিবস হিসেবে পালন করল যুব কংগ্রেস 

আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটি বেরোজগার দিবস হিসেবে পালন করেছে যুব কংগ্রেস। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় এদিন। মিছিল শেষে আগরতলা কংগ্রেস ভবনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করা হয়। এদিন মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই কোটি চাকুরী প্রদান করা হবে এবং ঘরে ঘরে কর্মসংস্থান করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  শাসনকালের নয় বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত বেকারদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা করতে সক্ষম হয়নি সরকার বলে অভিযোগ করেন। পাঁচ বছরে যেখানে দুই কোটি বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে নয় বছরে মাত্র ৭ লক্ষ ২২ হাজার বেকার যুবক যুবতীকে চাকুরী দেওয়া হয়েছে বলে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস জানিয়েছেন।  উল্লেখ্য ,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন বিজেপি দল সারা দেশ জুড়ে যখন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে চলেছে ঠিক সেই সময়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বেরোজগার দিবস হিসেবে পালন করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদেশ যুব কংগ্রেসের এ ধরনের কর্মসূচি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক সংঘাত আরো চরম আকার ধারণ করার আশঙ্কা করছেন রাজনৈতিক মহল। রবিবার আগরতলায় প্রদেশ যুব কংগ্রেসের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস বলেন ,কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশ এবং রাজ্যের জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে বলেও অভিযোগ করা হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হওয়ার জন্য যুব কংগ্রেসসহ সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাজ্যের অন্যান্য স্থানেও যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন বেরোজগার দিবস পালন করা হয়।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top