News Flash

  • Home
  • খেলা
  • মহারাষ্ট্রে প্রস্তুতি ম্যাচে আট রানে পরাজিত রাজ্যের সিনিয়র মহিলা টিম
Image

মহারাষ্ট্রে প্রস্তুতি ম্যাচে আট রানে পরাজিত রাজ্যের সিনিয়র মহিলা টিম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। প্রস্তুতি ম্যাচে হারলো ত্রিপুরা। বৃষ্টির জন্য প্রথম দুই দিন ম্যাচ না হওয়ার পর রবিবার দুপুরের পর শুরু হয় সিনিয়র মহিলা ক্রিকেটারদের ম্যাচ। খেলা হয় ১৪ ওভার করে। তাতে ত্রিপুরা পরাজিত হয় ৮ রানে। মহারাষ্ট্রের অনুভূতি স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে ত্রিপুরার ঋজু সাহা এবং হেনা হটচান্দনি কিছুটা নজর কাড়েন। এদিন দুপুরে টসে জয়লাভ করে মহারাষ্ট্র দল প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান করে। দলের পক্ষে ইশ্বরী শুভকর ৪১ এবং তেজল হাসাবনিস ১৮ রান করেন। জবাবে খেলতে নেম ত্রিপুরা ৭৩ রান করতে সক্ষম হয়। রাজ্য দলের পক্ষে ঋজু সাহা ১৮,হেনা হট চান্দনি ২২ এবং ইন্দ্ররাণী জমাতিয়া ১৬  রান করেন। মহারাষ্ট্রের আরতি কেদার ২ উইকেট পেয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top