ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। প্রস্তুতি ম্যাচে হারলো ত্রিপুরা। বৃষ্টির জন্য প্রথম দুই দিন ম্যাচ না হওয়ার পর রবিবার দুপুরের পর শুরু হয় সিনিয়র মহিলা ক্রিকেটারদের ম্যাচ। খেলা হয় ১৪ ওভার করে। তাতে ত্রিপুরা পরাজিত হয় ৮ রানে। মহারাষ্ট্রের অনুভূতি স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে ত্রিপুরার ঋজু সাহা এবং হেনা হটচান্দনি কিছুটা নজর কাড়েন। এদিন দুপুরে টসে জয়লাভ করে মহারাষ্ট্র দল প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান করে। দলের পক্ষে ইশ্বরী শুভকর ৪১ এবং তেজল হাসাবনিস ১৮ রান করেন। জবাবে খেলতে নেম ত্রিপুরা ৭৩ রান করতে সক্ষম হয়। রাজ্য দলের পক্ষে ঋজু সাহা ১৮,হেনা হট চান্দনি ২২ এবং ইন্দ্ররাণী জমাতিয়া ১৬ রান করেন। মহারাষ্ট্রের আরতি কেদার ২ উইকেট পেয়েছেন।

মহারাষ্ট্রে প্রস্তুতি ম্যাচে আট রানে পরাজিত রাজ্যের সিনিয়র মহিলা টিম
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















