News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স) : বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কারিগরদের তাদের প্রতিভা ও কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দনও জানান। নরেন্দ্র মোদী এক্স-এর মাধ্যমে পোস্ট করে লিখেছেন, “ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকীতে আপনার পরিবারের সকল সদস্যকে অনেক অনেক অভিনন্দন। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই সমস্ত কারিগর এবং নির্মাতাদের, যারা তাদের নিষ্ঠা, মেধা এবং কঠোর পরিশ্রম দিয়ে সমাজের উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন”।

বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারিগরদের সুবিধার জন্য পিএম বিশ্বকর্মা স্কিম চালু করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সকাল ১১টা নাগাদ নয়াদিল্লির দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারে এই প্রকল্পটি চালুর অনুষ্ঠানটি হবে। এই প্রকল্পটি চালু হলে ঐতিহ্যবাহী কারুশিল্পে যেসব কর্মীরা নিযুক্ত আছেন তাঁরা উৎসাহিত হবে।

৭৭-তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, মোদী ঘোষণা করেছিলেন, সরকার শীঘ্রই ঐতিহ্যগত কারুশিল্পে দক্ষ ব্যক্তিদের জন্য একটি প্রকল্প চালু করবেন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top