News Flash

Image

গোলাঘাটে খাদ্যে বিষক্ৰিয়া, অসুস্থ শিশু সহ ১০, ভরতি হাসপাতালে

গোলাঘাট (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত শালিকিহাটের বকতিয়ালে খাদ্যে বিষক্ৰিয়ার ফলে শিশু সহ ১০ জন অসুস্থ হয়েছেন। অসুস্থ সবাইকে গোলাঘাটে শহিদ কুশল কোঁওর অসামরিক হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ সবাই বিপণ্মুক্ত।

জানা গেছে, গ্রামের এক বাড়িতে আদ্যশ্ৰাদ্ধের জলপান খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছেন। ওই খাবার খেয়ে দাস্ত ও বমি শুরু হয় তাদের। সঙ্গে সঙ্গে অসুস্থ সবাইকে নিয়ে যাওয়া হয় জেলা সদর গোলাঘাটে অবস্থিত শহিদ কুশল কোঁওর অসামরিক হাসপাতালে।

চিকিৎসাধীনরা যথাক্ৰমে তরাদৈ শইকিয়া, ধীরেন শইকিয়া, পম্পি শইকিয়া, যোগেন শইকিয়া, পূৰ্ণিমা শ‌ইকিয়া সহ মোট ১০ জন। তাদের চিকিৎসা চলছে।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top