News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  ড্রাগ ইন্সপেক্টর ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ
Image

 ড্রাগ ইন্সপেক্টর ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ

আগরতলা , ১৬ সেপ্টেম্বর : গতকাল রাতে খোয়াই থানাধীন রামচন্দ্রঘাট এলাকায় ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাসের ওপর শারীরিকভাবে নিগৃহীত হওয়ার ও  প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ড্রাগ ইন্সপেক্টর জানিয়েছেন, তেলিয়ামুড়া থেকে কল্যানপুর হয়ে রুটিন চেকআপ শেষে তিনি যখন রামচন্দ্রঘাট পৌছেন, তখনই লাইসেন্সবিহীন স্থানীয় এক খুচরো ঔষধ বিক্রেতা যতন শীল মেয়াদবিহীন কিছু ঔষধ ডাষ্টবিনে ফেলে দিয়েছেন। কিন্তু ড্রাগ ইন্সপেক্টর সেই ঔষধ তুলে এনে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছিলেন। কিন্তু সেই সুযোগে যতন শীল নামে ঐ ব্যক্তি কিছু নিজের পরিচিত যুবকদের সেখানে ডেকে নিয়ে আসে। পরবর্তী সময় সেই দুষ্কৃতকারীর দল উনার উপর প্রাণঘাতী আক্রমন করে এবং গাড়ী ভাঙচুর করার পাশাপাশি চালককেও মারধর করে। পরবর্তী সময় উনি প্রাণ রক্ষার্থে সেখান থেকে পালিয়ে আসেন। খোয়াই জেলা হাসপাতালে উনাদের প্রাথমিক চিকিৎসা হয়। খবর পেয়ে পুলিশও ছুটে আসে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top