News Flash

  • Home
  • দেশ
  • কোকেরনাগে তৃতীয় দিনে পড়ল বন্দুক-যুদ্ধ, গুলির লড়াইয়ে আরও দুই জওয়ান আহত
Image

কোকেরনাগে তৃতীয় দিনে পড়ল বন্দুক-যুদ্ধ, গুলির লড়াইয়ে আরও দুই জওয়ান আহত

শ্রীনগর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে শুক্রবার তৃতীয় দিনে পড়ল এনকাউন্টার। শুক্রবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে গুলির লড়াই। গারুল গ্রাম সংলগ্ন বনাঞ্চলে জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। আকাশপথেও চলছে নজরদারি। জঙ্গিরা যাতে কোনওভাবে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছে সুরক্ষা বাহিনী। এদিকে, কোকেরনাগের ঘন জঙ্গলে বৃহস্পতিবারই জঙ্গিদের সঙ্গে সংঘাতে আরও দুই জওয়ান আহত হয়েছেন। পাশাপাশি নিখোঁজ আরও এক জওয়ান।

এর আগে বুধবারই কোকেরনাগে জঙ্গিদের হামলায় প্রাণ হারান দু’জন সেনা অফিসার ও একজন পুলিশ অফিসার। নিহত জওয়ানরা হলেন-কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিষ ধোনচাক ও ডিএসপি হুমায়ুন ভাট। জঙ্গিদের গুলিতে ৩ জনই গুরুতর জখম হয়েছিলেন, পরে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেজর আশিস ধোনচাকের মরদেহ শুক্রবার সকালে হরিয়ানার পানিপতে তাঁর জন্মস্থান বিনঝোলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top