News Flash

  • Home
  • খেলা
  • স্কুলস্তরীয় রাজ্যভিত্তিক তিন দিনব্যাপী
Image

স্কুলস্তরীয় রাজ্যভিত্তিক তিন দিনব্যাপী

সাঁতার প্রতিযোগিতা শুরু, আগামীকাল শেষ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। উৎসাহ ও উদ্দীপনার ব্যাপক জোয়ার পরিলক্ষিত হয়েছে। রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে বুধবার থেকে। বিকেল সাড়ে তিনটায় স্কুল স্পোর্টস বোর্ডের পশ্চিম জেলা যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বছরের বালক বালিকা উভয় বিভাগে রাজ্য ভিত্তিক তিন দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে বাধারঘাটস্থিত রাইমা  সুইমিং পুলে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়িকা মিনা রানী সরকার, পশ্চিম জিলা সভাধিপতি হরিদুলাল আচার্য, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমূখ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে বিশিষ্ট শারীর শিক্ষক অমিয় দাস এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় কে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যের সব জেলা ও ত্রিপুরা ঊ স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বালক বিভাগের ৮৪ জন এবং বালিকা বিভাগে ৪৩ জন স্কুল পড়ুয়া সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মদন বণিক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top