News Flash

  • Home
  • খেলা
  • ত্রিবেণীর জয় রুখে দিল রামকৃষ্ণ
Image

ত্রিবেণীর জয় রুখে দিল রামকৃষ্ণ

হাই ভোল্টেজ ম্যাচে কার্ডের ছড়াছড়ি

ত্রিবেণী সংঘ: ১(স্বম্বল)

রামকৃষ্ণ ক্লাব: ১(ওলেন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। উমাকান্ত মিনি স্টেডিয়ামের এস্ট্রোটার্ফ প্রকারান্তরে কিক বক্সিং এর রিং-এ পরিণত হতে চলেছে। এ বিষয়ে অনেকে বলাবলিও করছিলেন। দর্শকাকীর্ণ উমাকান্ত স্টেডিয়াম আজ যেন সেটাই প্রত্যক্ষ করলেন। ‌ দুই অর্ধে সাকূল্যে দুইখানা গোল। অথচ কার্ডে কার্ডে ছয়ালাপ। দুই অর্ধে দুই দলের নয় খানা কার্ড। হলুদ-লালে মেশানো। এ যেন গোল সংখ্যার ৪গুণ ছাপিয়ে। অনেক দর্শক তো ছি ছি করে মাঠ থেকে বেরোচ্ছেন। বলছেন ফুটবল মাঠে এসব হচ্ছেটা কি? টিকিট কেটে মাঠে প্রবেশ করি কি খেলোয়ারদের এইসব নোংরামো দেখার জন্য। ম্যাচটাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে খোদ রেফারিরও আজ হিমশিম খেতে হয়েছে। ‌ শেষ ১৫ মিনিটেরও বেশি সময় ত্রিবেণী সংঘ দশজনে খেলতে বাধ্য হলেও রামকৃষ্ণ ক্লাব কিন্তু এর যথার্থ ফায়দা তুলতে পারেনি। খেলা শুরুতে দুই মিনিটের মাথায় গোল করে পুরো খেলাটা লিড নিয়ে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার সঠিক কায়দাটা ত্রিবেণী সংঘের ছেলেরা রপ্ত করতে পারেনি। ত্রিবেনীর হয়ে গোলটা হয়েছিল এফ. বি. স্বম্বলের পা থেকে। অতি রক্ষণাত্মক খেলে প্রথমার্ধের পরও প্রায় ১০ মিনিট ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় রামকৃষ্ণ ক্লাবের নিঙ্গ থৌজাম ওলেন ন্সিং গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। খেলায় রাফ-এন্ড-টাফ পরিস্থিতি প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও  বিরাজ করলেও জয় সূচক তৃতীয় গোলের সন্ধান দু-দলের আর কেউ দিতে পারেনি‌। শেষ পর্যন্ত রামকৃষ্ণ ক্লাব ও ত্রিবেণী সংঘের হাই ভোল্টেজ ম্যাচ এক-এক গোলে ড্র-তে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। দু-দল এক-এক করে পয়েন্টও ভাগাভাগি করে নিয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ২২ তম ম্যাচের পর রামকৃষ্ণ ক্লাব পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নিজেদের পাঁচ ম্যাচের শেষে ১১ পয়েন্ট পেয়ে।‌ অপরদিকে ত্রিবেণী সংঘের অবস্থান চতুর্থ স্থানে, ছয় ম্যাচের শেষে ৮ পয়েন্ট পেয়ে। উল্লেখ্য, খেলায় অতিমাত্রায় অসদাচরণের দায়ে রেফারি ত্রিবেণী সংঘের রাজচন্দ্র জমাতিয়াকে দুইবার হলুদ কার্ডের সাপেক্ষে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করার পাশাপাশি দু দলের আরও সাতজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি টিংকু দে, বিশ্বজিৎ দাস, পল্লব চক্রবর্তী ও তপন কুমার দেবনাথ। দিনের খেলা: ফরওয়ার্ড ক্লাব ও বীরেন্দ্র ক্লাব, বিকেল তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top