News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা, দক্ষিণ ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি
Image

ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা, দক্ষিণ ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি

রায়পুর, ১৩ সেপ্টেম্বর (হি.স) : দক্ষিণ ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার গভীর রাত থেকে ছত্তিশগড়ের রায়পুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির কারণে রায়পুরের বেশিরভাগ এলাকা জলের তলায় চলে যাওয়ায় জনসাধারণকে সমস্যায় পড়তে হচ্ছে। ছত্তিশগড় রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা।

রায়গড়, রায়পুর, গড়িয়াবন্দ, ধামতারি, মহাসমুন্দ সহ দক্ষিণ ছত্তিশগড়ের বস্তার, কোন্ডাগাঁও, দান্তেওয়াড়া, সুকমা, কাঙ্কের, বিজাপুর এবং নারায়ণপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী চারদিন ছত্তিশগড় রাজ্যে বর্ষা সক্রিয় থাকবে বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ে পয়লা জুন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৮৪৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১৮ শতাংশ কম। গত ৪১ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে চলতি বছর আগস্ট মাসে, বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দক্ষিণ ছত্তিশগড় অর্থাৎ বস্তারে ভারী বৃষ্টিপাত হয়েছে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top