News Flash

  • Home
  • দেশ
  • দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে আরও তিনসপ্তাহ বাড়াল সৌমেন্দুর রক্ষাকবচ
Image

দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে আরও তিনসপ্তাহ বাড়াল সৌমেন্দুর রক্ষাকবচ

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী-সহ বাকিদের রক্ষাকবচের মেয়াদ ৩ সপ্তাহের জন্য বাড়াল কলকাতা হাইকোর্ট৷ কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সৌমেন্দু এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার মোট ৯টি মামলা দায়ের করেছিল৷ সেই মামলাগুলির প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হতে পারে৷ এই আশংকায় গত ১৩ জুন সৌমেন্দু এবং অন্যান্যরা কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে মামলা করেন৷ এ দিন সেই মামলার ফের শুনানিতে আরও তিন সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সময় নির্দেশে বলেন, ‘‘এই তিন সপ্তাহের মধ্যে তদন্তের স্বার্থে পুলিশ সকলে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে৷ তবে, দু’দিন ও ২ ঘণ্টার বেশি একজনকে তলব করা যাবে না৷’’ এ দিন আদালতে সৌমেন্দু অধিকারী আলাদাভাবে নিজের জন্য অতিরিক্ত সুরক্ষার আবেদন করেন৷ কিন্তু, তা খারিজ করে দেন বিচারপতি।

গত ১৩ জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী-সহ আরও অনেকে ৷ তাঁদের আবেদন বলা হয়, ‘‘রাজ্য তাঁদের বিরুদ্ধে নানান অভিযোগে একাধিক এফয়াইয়ার করে রেখেছে৷ পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের নতুন করে মিথ্যা মামলায় ফাঁসাতে পারে৷’’ আর এই মামলাগুলি তাঁদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই হয়েছে বলে উল্লেখ করেছিলেন সৌমেন্দু এবং বাকিরা৷

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top