News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্থায়ী সমিতি গঠনে স্থগিতাদেশ, হাই কোর্টে ঝুলে রানিনগরের ভাগ্য
Image

স্থায়ী সমিতি গঠনে স্থগিতাদেশ, হাই কোর্টে ঝুলে রানিনগরের ভাগ্য

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) : মুর্শিদাবাদের রানিনগর-২ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনে জটিলতা দেখা দিয়েছে। স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না বলেই নির্দেশ তাঁর। আগামী ১৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

সোমবারই রানিনগর ২ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের কথা ছিল। তার আগে রবিবার রানিনগর-২ পঞ্চায়েত সমিতির দুই কংগ্রেস সদস্য এবং কাতলামারী গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেন। দলবদলের ফলে ২৭ আসনবিশিষ্ট রানিনগর-২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের শক্তিবৃদ্ধি হয়। ম্যাজিক ফিগারে পৌঁছয় ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবিতে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

সোমবার সকালে কংগ্রেস নেতৃত্বে হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলা।বিচারপতি আপাতত স্থায়ী সমিতি গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন। ইতিমধ্যেই যদি সভা হয়ে থাকে তাহলে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। আগামী ১৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। সুতরাং তার ফলে আপাতত ঝুলেই রইল রানিনগর-২ গ্রাম পঞ্চায়েত গঠনের ভাগ্য।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top