News Flash

  • Home
  • Uncategorized
  • জুলি হত্যাকান্ডের রহস্য উন্মোচিত, নেপথ্যে ত্রিকোণ প্রেম
Image

জুলি হত্যাকান্ডের রহস্য উন্মোচিত, নেপথ্যে ত্রিকোণ প্রেম

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ মে৷৷ তেলিয়ামুড়ার হদ্রাইয়ের দার্জিলিং টিলার জুলি জমাতিয়া হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন

খাকচাং মুন্ডা৷ ছবি নিজস্ব৷
খাকচাং মুন্ডা৷ ছবি নিজস্ব৷

করতে সফল হয়েছে পুলিশ৷ এই হত্যাকান্ডের পেছনে রয়েছে ত্রিকোণ প্রেম৷ জুলিকে খাকচাং মুন্ডা নামে এক যুবক প্রেম প্রস্তাব দিয়েছিল৷ এই প্রস্তাব খারিজ করে দেয় জুলি৷ থাইলান জমাতিয়া নামে এক কিশোরের সাথে জুলির প্রণয়ের সম্পর্ক ছিল৷ প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় খাকচাং মুন্ডা ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র করে জুলিকে শেষ করে দেওয়ার৷ সেই মোতাবেক জুলির বান্ধবী করিণা জমাতিয়া সহ আরও পাঁচজনকে তার সাথে নেয়৷ করিণা ঐদিন সন্ধ্যা সাতটা নাগাদ জুলিকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে ফুসলিয়ে৷ তারপর তারা দার্জিলিং টিলা থেকে দুস্কি বাজারে গিয়ে সেখান থেকে ডেনড্রাইট ও কলা কিনে৷ তারপর দার্জিলিং টিলার শ্মশান সংলগ্ণ এলাকায় সবাই মিলে নেশা করে৷ নেশায় বঁুদ হয়ে একসময় খাকচাং মুন্ডা জুলি জমাতিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করে৷ তারপর তাকে টেনে নিয়ে যায় পাশের ক্ষেতে৷ সেখানে সবাই খাকচাং ও তার সাকরেদরা গণধর্ষণ করে জুলিকে হত্যা করে৷ শুক্রবার খাকচাং এবং করিনাকে পুলিশ আদালতে তোলে৷ আদালত করিণাকে জুভেইনাল হোমে পাঠায়৷ অন্যদিকে খাকচাংকে রিমান্ডে পাঠায়৷ পুলিশের জেরায় খাকচাং গোটা ঘটনা সবিস্তারে জানিয়েছে বলে থানা সূত্রে জানা গিয়েছে৷
গত মঙ্গলবার দুপুরবেলা তেলিয়ামুড়া থানাধীন হদ্রাইয়ের দার্জিলিং টিলা এলাকায় ১৬ বছরের নাবালিকা মেয়েকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে একটি পরিত্যক্ত ক্ষেতে ফেলে যায় তারই এলাকার কয়েকজন যুবক সহ এক যুবতী৷ তিনদিন কেটে গেলেও গ্রেপ্তার নেই একজন৷ এরই পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য মোর্চার মহিলা প্রতিনিধির একটি দল শুক্রবার৷ ঐ মৃত নাবালিকার পরিবারে পরিদর্শনে যান৷ এবং মা-বাবাকে আশ্বাস দেন দ্রুত আসামীদের গ্রেপ্তার করতে পুলিশকে চাপ দে ন বিজেপি মহিলা মোর্চা৷ ১০ জনের প্রতিনিধি দলে ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি দীপা ভট্টাচার্য, বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কমিটির সভাপতি নির্মল রুদ্রপাল সহ অন্যান্যরা৷ অপরদিকে বিজেপি মহিলা মোর্চা দলটি ঐ মৃত নাবালিকার পরিবারে দীর্ঘক্ষণ বসেন এবং সমবেদনা জ্ঞাপন করেন৷ এবং দোষীদের কঠোর শাস্তির জন্য প্রশাসনের উপর মহলেও কথা বলবেন৷ অপরদিকে পুলিশ সূত্রে জানা যায়, আজ জিজ্ঞাসাবাদে সাতজনের মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তার নাম খাকচাং মুন্ডা(১৯)৷ চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top