ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।।দাপট মেট্রিক্সের দাবাড়ুদের। অনূর্ধ্ব-৯ রাজ্য দাবার বালক এবং বালিকা -উভয় বিভাগেই। শনিবার থেকে দুদিনব্যাপী রাজ্য আসর শুরু হয় এন এস আর সি সি-র দাবা হলঘরে। প্রথম দিনে ৩ রাউন্ডের খেলা হয়। বালক বিভাগে ৩ রাউন্ড শেষে পুরো ৩ পয়েন্ট নিয়ে রুদর মজুমদার, অন্তরীপ আচার্য এবং বালিকা বিভাগে আরাধ্যা দাস শীর্ষে রয়েছে। ৩ জনই মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু। বালক বিভাগে আসরে অংশ নেয় ১৯ জন দাবাড়ু। আজ সকালে চতুর্থ রাউন্ডে রুদ্র এবং অন্তরীপের মধ্যে যে জয় পাবেই সেই রাজ্য সেরার দিকে এগিয়ে যাবে। বালক বিভাগে আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আদ্রুশ কর্মকার এবং পীতম্বর দেবনাথ। বালিকা বিভাগে অংশ নিয়েছে ১২ জন দাবাড়ু। ৩ রাউন্ডে শেষে পুরো ৩ পয়েন্ট নিয়ে আরাধ্যা-র রাজ্য সেরা হওয়া অনেকটাই নিশ্চিত। আজ সকালে হবে শেষ রাউন্ডের খেলা। আড়াই পয়েন্্ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অদ্রিজা সাহা। খেলা পরিচালনা করছেন রাজ্যের প্রথম আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়।

রাজ্য অনূর্ধ্ব ৯ দাবা আজ সম্পন্ন, মেট্রিক্সের দাবাড়ুরাই শীর্ষে
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















