News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিনা কারনে এক মোটর শ্রমিককে রক্তাক্ত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Image

বিনা কারনে এক মোটর শ্রমিককে রক্তাক্ত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আগরতলা, ৮ সেপ্টেম্বর।। বেলফাং এলাকায় পুলিশের লাঠিপেটায় গুরুতর  আহত হয়েছে এক শ্রমিক। ঘটনার প্রতিবাদে খোয়াই থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন মোটর শ্রমিকরা। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই থানা এলাকার বেলফাং- এ খোয়াই আগরতলা জাতীয় সড়কে নাকা পয়েন্টে পুলিশ বিভিন্ন যানবাহন আটক করে তল্লাশি চালাচ্ছে। মূলত নেশা  সামগ্রী আটক করার জন্যই এ ধরনের পুলিশই তল্লাশি বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ অফিসার । নেশা সামগ্রী আটক করার উদ্দেশ্যে অভিযান চালাতে গিয়ে বেসরকারি বিভিন্ন যাত্রীবাহী ও ব্যক্তিগত মালিকানাধীন যানবাহন আটক করে পুলিশ হয়রানি করে চলেছে বলে অভিযোগ। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করেই শুক্রবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে একটি মারুতি গাড়ি নাকা পয়েন্টে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে আপত্তিকর কোন জিনিসপত্র পায়নি। এমনকি গাড়ির কাগজপত্র সহ চালকের ড্রাইভিং লাইসেন্স সবকিছুই ঠিকঠাক ছিল। গাড়ির চালক বারবার বলা সত্ত্বেও তাকে হয়রানি করা বন্ধ করেনি পুলিশ। ওই সময় গাড়ির চালক পুলিশের এই তল্লাশি অভিযানের বিষয়টি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করেছিল। তাতেই উত্তেজিত হয়ে এক পুলিশকর্মী মারুতি গাড়ির চালকের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তাতে মারুতি গাড়ির চালকের মাথা ফেটে রক্তপাত হয়। ঘটনা প্রত্যক্ষ করে অন্যান্য মোটর শ্রমিকরা সেখান থেকে ওই গাড়ির চালককে রক্তাক্ত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। পুলিশের এধরনের হয়রানি এবং বিনা অপরাধে গাড়ি চালককে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোটর শ্রমিকরা খোয়াই থানা ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে এভাবে হয়রানি বন্ধ করা না হলে মোটর শ্রমিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারি দিয়েছেন এদিন।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top