আগরতলা, ৮ সেপ্টেম্বর।। বেলফাং এলাকায় পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছে এক শ্রমিক। ঘটনার প্রতিবাদে খোয়াই থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন মোটর শ্রমিকরা। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই থানা এলাকার বেলফাং- এ খোয়াই আগরতলা জাতীয় সড়কে নাকা পয়েন্টে পুলিশ বিভিন্ন যানবাহন আটক করে তল্লাশি চালাচ্ছে। মূলত নেশা সামগ্রী আটক করার জন্যই এ ধরনের পুলিশই তল্লাশি বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ অফিসার । নেশা সামগ্রী আটক করার উদ্দেশ্যে অভিযান চালাতে গিয়ে বেসরকারি বিভিন্ন যাত্রীবাহী ও ব্যক্তিগত মালিকানাধীন যানবাহন আটক করে পুলিশ হয়রানি করে চলেছে বলে অভিযোগ। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করেই শুক্রবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে একটি মারুতি গাড়ি নাকা পয়েন্টে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে আপত্তিকর কোন জিনিসপত্র পায়নি। এমনকি গাড়ির কাগজপত্র সহ চালকের ড্রাইভিং লাইসেন্স সবকিছুই ঠিকঠাক ছিল। গাড়ির চালক বারবার বলা সত্ত্বেও তাকে হয়রানি করা বন্ধ করেনি পুলিশ। ওই সময় গাড়ির চালক পুলিশের এই তল্লাশি অভিযানের বিষয়টি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করেছিল। তাতেই উত্তেজিত হয়ে এক পুলিশকর্মী মারুতি গাড়ির চালকের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তাতে মারুতি গাড়ির চালকের মাথা ফেটে রক্তপাত হয়। ঘটনা প্রত্যক্ষ করে অন্যান্য মোটর শ্রমিকরা সেখান থেকে ওই গাড়ির চালককে রক্তাক্ত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। পুলিশের এধরনের হয়রানি এবং বিনা অপরাধে গাড়ি চালককে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোটর শ্রমিকরা খোয়াই থানা ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে এভাবে হয়রানি বন্ধ করা না হলে মোটর শ্রমিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারি দিয়েছেন এদিন।

বিনা কারনে এক মোটর শ্রমিককে রক্তাক্ত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Tags:
Releated Posts
ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’
ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…
প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী
আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…
কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী
আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…
বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর
আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…


















