News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত বিজেপি নেতা
Image

ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৭ মে: ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বিজেপি নেতা পার্থ দত্ত। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার দুপুরে শ্মশান থেকে বাড়ি ফেরার পথে ভাঙ্গার পাড়া এলাকায় পার্থ দত্তের বাইকের সাথে একটি ট্রিপারের সংঘর্ষ ঘটে উদয়পুর রমেশ চৌমুহনি এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক তথা ভাঙ্গার পাড়া এলাকার বিজেপি নেতা পার্থ দত্ত।

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরকে। তারা এসে তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেছে। উনার মাথায় ও গোটা শরীরে আঘাত লেগেছে বলে খবর।

জানা গেছে ওই ট্রিপারটি পার্থবাবুর বাড়িতেই মাটি নিয়ে গিয়েছিল। ফেরার পথে তিনি সেই ট্রিপারের ধাক্কায় গুরুতর আঘাত পান। ঘটনায় গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে এলাকাবাসীরা।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top