News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিষ্টি মুখে দিয়ে বিজয় আনন্দে মেতে উঠল বিজেপি
Image

মিষ্টি মুখে দিয়ে বিজয় আনন্দে মেতে উঠল বিজেপি

আগরতলা, ৮ সেপ্টেম্বর।। রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনে শাসক দল বিজেপির প্রার্থীরা জয়ী হয় আনন্দে আত্মহারা শাসকদলের নেতাকর্মী সমর্থকরা।এরই সুবাদে রাজধানী আগরতলা শহরসহ রাজের বিভিন্নস্থানে এদিন বিজয় মিছিল ও মিষ্টিমুখ করার চিত্রপরিলক্ষিত হয়েছে। বক্সনগর ও  ধনপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়জয়কার। শুক্রবার দুই কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয়। উভয় কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে। দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয়ের সুবাদে রাজধানীর জ্যাকসন গেইট এলাকায় জয়ের আনন্দে মেতে উঠে বিজেপি কর্মী সমর্থকরা। রীতি মতো বাজি পুড়িয়ে বিজেপি কর্মী সমর্থকরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। বিজেপি কর্মীদের দাবি দুই কেন্দ্রের ভোটের ফলাফলের মধ্য দিয়ে জনগণ জানিয়ে দিয়েছে রাজ্যে আর বামফ্রন্ট  ফিরছে না। কংগ্রেস ও সিপিএমের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে বলেও  মন্তব্য করেছেন শাসক দলের নেতৃত্বরা।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top