আগরতলা, ৮ সেপ্টেম্বর।। রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনে শাসক দল বিজেপির প্রার্থীরা জয়ী হয় আনন্দে আত্মহারা শাসকদলের নেতাকর্মী সমর্থকরা।এরই সুবাদে রাজধানী আগরতলা শহরসহ রাজের বিভিন্নস্থানে এদিন বিজয় মিছিল ও মিষ্টিমুখ করার চিত্রপরিলক্ষিত হয়েছে। বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়জয়কার। শুক্রবার দুই কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয়। উভয় কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে। দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয়ের সুবাদে রাজধানীর জ্যাকসন গেইট এলাকায় জয়ের আনন্দে মেতে উঠে বিজেপি কর্মী সমর্থকরা। রীতি মতো বাজি পুড়িয়ে বিজেপি কর্মী সমর্থকরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। বিজেপি কর্মীদের দাবি দুই কেন্দ্রের ভোটের ফলাফলের মধ্য দিয়ে জনগণ জানিয়ে দিয়েছে রাজ্যে আর বামফ্রন্ট ফিরছে না। কংগ্রেস ও সিপিএমের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন শাসক দলের নেতৃত্বরা।

মিষ্টি মুখে দিয়ে বিজয় আনন্দে মেতে উঠল বিজেপি
Tags:
Releated Posts
জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক
কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী
আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…
জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা
আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…
বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…


















