News Flash

  • Home
  • প্রধান খবর
  • হনুমানগড়-জয়পুর হাইওয়েতে দুর্ঘটনায় পাঁচজন নিহত, ১৮ জন আহত
Image

হনুমানগড়-জয়পুর হাইওয়েতে দুর্ঘটনায় পাঁচজন নিহত, ১৮ জন আহত

চুরু, ৮ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের সরদারশহরের সাদাসার ও সাভারের কাছে হনুমানগড়-জয়পুর মহাসড়কে দুর্ঘটনায় পাঁচ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় বিকানেরে রেফার করা হয়।

ভানিপুরা থানার অফিসার গৌরব খিদিয়া জানান, বৃহস্পতিবার রাতে বোলেরো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, দেবাসি পরিবারের ২৩ জন সদস্য কেশরো মহারাজের আশ্রমে পুজো দিয়ে বোলেরোতে করে পল্লুর বিরামসার গ্রামে ফিরছিলেন। বৃহস্পতিবার রাতে সরদারশহর থেকে আসা একটি ট্রাক বোলেরোটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়। আহতদের মধ্যে পূজা , অদুনা, সরিতা, আরুশি , রাধা, দত্তরাম এবং দেবকিকে বিকানেরে রেফার করা হয়েছে। এছাড়াও বাকিদের সরদার শহরে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, এ বছরেই ৩৫টি ঘটনায় প্রাণহানি ৩১ জনের

শ্রীনগর, ৪ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের গ্রীষ্ম জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে দীর্ঘদিন দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। কারণ,…

ByByNews Desk Aug 4, 2026

২০৩০ সালের মধ্যে ১০ হাজার জিআই নিবন্ধনের লক্ষ্য ভারতের, এফটিএ-র মাধ্যমে বাড়বে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০ হাজার ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে…

ByByNews Desk Aug 4, 2026

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top