News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা রাজ্য মৎস্যজীবি ইউনিয়ন ‘র কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে ৭ দফা দাবি আদায়ে মৎস্য দপ্তরে ডেপুটেশন 
Image

ত্রিপুরা রাজ্য মৎস্যজীবি ইউনিয়ন ‘র কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে ৭ দফা দাবি আদায়ে মৎস্য দপ্তরে ডেপুটেশন 

আগরতলা, ৭ সেপ্টেম্বর ৷৷৷ সারাভারত মৎস্যজীবি ও মৎস্য শ্রমিক ফেডারেশন অনুমোদিত ত্রিপুরা রাজ্য মৎস্যজীবি ইউনিয়ন ‘র কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে ৭ দফা দাবি আদায়ে মৎস্য দপ্তরের সুপারের  নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়েছে বৃহস্পতিবার। এই গণডেপুটেশনের জন্য মহকুমার ফুলছড়ি, মানিকভান্ডার, হালহালি, দুর্গাচৌমহনী, মরাছড়া, জামথুম, কচুছড়া, সালেমা ও শান্তিরবাজার অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শান্তির বাজার পার্টি অফিসে মৎস্যজীবীরা মিলিত হয়। শান্তিরবাজার থেকে কমলপুর- আমবাসা সড়ক ধরে আভাঙ্গা এস এফ অফিস পর্যন্ত দেড় কিলোমিটার পথ  মিছিল করে এস এফ অফিসের সম্মুখে সুখলাল দাসকে সভাপতি করে  এক জমায়েত অনুষ্ঠিত হয়। জমায়েতে বক্তব্য রাখেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক ও সর্বভারতীয় কমিটির যুগ্ম সম্পাদক সুধন দাস ,সি পি আই (এম) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, সংগঠনের রাজ্য ও মহকুমা কমিটির সম্পাদক মনিন্দ্র দাস, রাজীব দাস এবং বদরবোম হালাম।

এই জমায়েত থেকে সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মনিন্দ্র দাসের নেতৃত্বে ৬ সদস্যক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়। মৎস্য দপ্তরের সুপার

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top