News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল সিপিআইএম 
Image

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল সিপিআইএম 

আগরতলা, ৭ সেপ্টেম্বর : মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলো সিপিআইএম। নিত্য৷৷ প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা, সরকারি দপ্তরের শূন্য পদ অবিলম্বে পূরণ করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম রামনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।এদিনের এই কর্মসূচিতে  উপস্থিত ছিলেন সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী। তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির ডাকে ১-৭ সেপ্টেম্বর পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যাহার করা এবং কর্মসংস্থানের দাবিতে আন্দোলন কর্মসূচি সংঘটিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং ব্যাপক কর্মসংস্থানের দাবিতে এদিন মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে লেইক চৌমুহনী  এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top