আগরতলা, ৭ সেপ্টেম্বর : মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলো সিপিআইএম। নিত্য৷৷ প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা, সরকারি দপ্তরের শূন্য পদ অবিলম্বে পূরণ করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম রামনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী। তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির ডাকে ১-৭ সেপ্টেম্বর পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যাহার করা এবং কর্মসংস্থানের দাবিতে আন্দোলন কর্মসূচি সংঘটিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং ব্যাপক কর্মসংস্থানের দাবিতে এদিন মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে লেইক চৌমুহনী এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল সিপিআইএম
Releated Posts
জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:নেশা পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে…
জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে…
থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…
সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…


















