News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, সরব প্রচারের শেষলগ্নে প্রচারে নেমে একথা বললেন মেয়র দীপক মজুমদার  
Image

উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, সরব প্রচারের শেষলগ্নে প্রচারে নেমে একথা বললেন মেয়র দীপক মজুমদার  

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। রবিবার ছিল উপ নির্বাচনে সরব প্রচারের শেষ দিন। সরব প্রচারের শেষদিনেও প্রচারে নামে শাসক দল বিজেপি। রবিবার বিকেল ৪ টা পর্যন্ত ছিল সরব প্রচারের সময়সীমা। বাড়ি বাড়ি প্রচার শেষে রবিবার তোফাজ্জল হোসেনের সমর্থনে এলাকাভিত্তিক মিছিল সংঘটিত করেছে বিজেপি দল। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকেরা। এদিন বক্সনগর কেন্দ্রের অন্তর্গত পুটিয়াবাজারে জন সম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়েছে। এক প্রকার প্রচারের শেষ লগ্নে এসে কোনো খামতি রাখতে চাইছে না বিজেপি দল, তা এদিন বুঝিয়ে দিয়েছে।

এদিন বিজেপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেনের হয়ে প্রচারে গিয়ে মেয়র বলেন, দীর্ঘ বাম আমল থেকে এই বিধানসভায় উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বামেদের সময়ে কোনো উন্নয়ন হয়নি এলাকায়। তবে বিজেপির প্রার্থী জয়ী হয়ে এলাকার উন্নয়নকেই সর্ব প্রথম প্রাধান্য দেবে। এদিন মেয়র বলেন, এই উপ নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে জানান মেয়র।

আগামী ৫ই সেপ্টেম্বর ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। রবিবার শেষদিনেও প্রচারের মাঠে লক্ষ্য করা গেছে বিজেপিকে। তবে প্রথম থেকেই প্রচারে কিছুটা নীরব ছিল বিরোধীরা নির্বাচনের ফলাফল কি হয় সেটাই এখন বড় প্রশ্ন।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top