News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূরবী‌”  সামাজিক সংস্থা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
Image

পূরবী‌”  সামাজিক সংস্থা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। মন্দির নগরী উদয়পুর শহরের ” পূরবী‌”  সামাজিক সংস্থা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নানা সাংস্কৃতিক ও সামাজিক  কর্মসূচি পালন করছে। গত ২৬ শে আগষ্ট এক রক্ত দান শিবিরে মধ্যে দিয়ে সংস্থাটি তাঁর ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন শুরু করে। ৩ সেপ্টেম্বর রবিবার  উদয়পুর শহরে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত করে পূরবী সামাজিক সংস্থা। শোভাযাত্রাটি  উদয়পুর নিউটাউন রোড, সেন্ট্রাল রোড, পুরানো মটরস্ট্যান্ড, মহাদেব দীঘির পাড় হয়ে আবার ডাকবাংলা রোডস্থিত সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায়  উদয়পুরের বিশিষ্ট  সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্তরের শিল্পী, শিশুশিল্পী,অভিভাবক, অভিভাবিকা, সাংবাদিক সহ উদয়পুরের  বিশিষ্ট নাগরিকরা অংশ নিয়েছে। সামাজিক সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সামাজিক সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন আগামীদিনেও তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি ও সেবামূলক কাজকর্ম সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা এলাকার সকল অংশের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। 

Releated Posts

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top