News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের ভারত-বাংলা সীমান্ত এলাকা পরিদর্শন রাজ্য সরকারের প্রতিনিধি দলের
Image

করিমগঞ্জের ভারত-বাংলা সীমান্ত এলাকা পরিদর্শন রাজ্য সরকারের প্রতিনিধি দলের

করিমগঞ্জ (অসম), ৩ সেপ্টেম্বর (হি.স.) : দু-দিনের বরাক সফরে এসে জেলা প্রশাসন এবং বিএসএফ আধিকারিকদের সঙ্গে নিয়ে করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করে গেলেন রাজ্য সরকারের সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের প্রতিনিধি দল।

আজ রবিবার সকালে প্রতিনিধি দল পরিদর্শন করেছেন করিমগঞ্জ শহর ও উত্তর করিমগঞ্জের সীমান্ত এলাকা। এদিন সিপাহি বিদ্রোহের পটভূমি মালেগড় টিলায় উপস্থিত হয়ে বীর শহিদদের স্মরণ করেন বিভাগীয় সচিব প্রভাতী থাওসেন, যুগ্মসচিব শুভলক্ষ্মী ডেকা। মালেগড়ের ওপর কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের কাছ থেকে শহিদ টিলার ইতিহাস সম্বন্ধে অবগত হন তাঁরা।

প্রতিনিধি দল পরিদর্শন করেন কাঁটাতারের ভিতরে বিদ্যমান গ্রামগুলি। দেওতলি, গবিন্দপুর, লাফাশাইলে তারবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাঁদের দুঃখ-দুর্দশা সম্বন্ধে অবগত হন। গবিন্দপুরে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

মালগড় টিলার উন্নয়নে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে, পাশাপাশি সীমান্তের কাঁটাতারের বাইরে অবস্থানকারী বাসিন্দাদের যথাসম্ভব শীঘ্র পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করছে সরকার। মালেগড়ে দাঁড়িয়ে কথাগুলো বলেন রাজ্য সরকারের সীমান্ত সুরক্ষা এবং উন্নয়ন বিভাগের সচিব প্রভাতী থাওসেন।

আজ সীমান্ত পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেব, শিলচর সেক্টর ডিআইজি সিপি মিনা। গতকাল শনিবার করিমগঞ্জের ভাঙ্গা এবং পাথারকান্দি সীমান্ত পরিদর্শন করেছেন তাঁরা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top