News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪ ও ৫ সেপ্টেম্বর রাজস্থান সফরে যাবেন উপরাষ্ট্রপতি ধনখড়
Image

৪ ও ৫ সেপ্টেম্বর রাজস্থান সফরে যাবেন উপরাষ্ট্রপতি ধনখড়

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স) : উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৪ ও ৫ সেপ্টেম্বর দুদিনের সফরে রাজস্থানে যাবেন। এই সফরে তিনি জয়পুর, কোটা ও টঙ্কেও যাবেন।

উপরাষ্ট্রপতি ৪ সেপ্টেম্বর একটি বিশেষ বিমানে করে দিল্লি থেকে জয়পুরের উদ্দেশে রওনা দেবেন। তারপর তিনি মহারাণী মহাবিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এরপর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ‘জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ’ শীর্ষক এক আলোচনা সভায় শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন ।

জয়পুর থেকে, উপরাষ্ট্রপতি টঙ্কে গিয়ে দিগ্গির শ্রী কল্যাণ রায়জি মন্দিরে পুজো দেবেন। এরপরে, তিনি কোটা যাবেন, যেখানে তিনি কেন্দ্র, রাজ্য সরকার এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের গৌরব সম্মান অনুষ্ঠানে অংশ নেবেন। এরপরে, তিনি কোটা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। সৈনিক স্কুল চিতোরগড়ের প্রাক্তন ছাত্র-শিক্ষকদের সঙ্গেও তার মতবিনিময় করার কথা।

লোকসভার স্পিকার, কোটার সাংসদ ওম বিড়লা এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীও উপরাষ্ট্রপতির কোটা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top