News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কলিয়াবরের পুকুরে উদ্ধার মহিলার মৃতদেহ, নিখোঁজ তাঁর শিশুসন্তান, তদন্তে পুলিশ
Image

কলিয়াবরের পুকুরে উদ্ধার মহিলার মৃতদেহ, নিখোঁজ তাঁর শিশুসন্তান, তদন্তে পুলিশ

নগাঁও (অসম), ৩ সেপ্টেম্বর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরে উদ্ধার জনৈক মহিলার মৃতদেহ। আজ রবিবার সকালে কলিয়াবরের ১ নম্বর বরঘূলীতে একটি পুকুরে জনৈক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় অঞ্চলজুড়ে তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উদ্ধারকৃত মহিলাকে ২৮ বছর বয়সি বিবাহিত রশিদা বেগম বলে শনাক্ত করা হয়েছে। রশিদা বেগমের একটি সাত বছর বয়সি ছেলেও সন্ধানহীন বলে জানা গেছে। এ খবর লেখা পৰ্যন্ত রশিদা বেগমের নিখোঁজ ছেলের সন্ধান পাওয়া যায়নি। এদিকে, রশিদা বেগমের স্বামী রফিকুল ইসলাম কৰ্মসূত্ৰে বহিঃরাজ্যে থাকেন।

রশিদা বেগমের মৃতদেহ উদ্ধারের পর গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধানহীন সাত বছরের ছেলেও পুকুরে পড়ে নিখোঁজ বলে সন্দেহ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধার করতে এসডিআরএফ-এর ডুবারু অভিযান চালিয়েছিলেন, কিন্তু এখনও তার খোঁজ পাওয়া যায়নি, জানিয়েছে এক সূত্র।

পুলিশের তদন্তে সব রহস্য প্রকাশ হবে বলে পরিবার সহ স্থানীয় জনতা আশা করছেন। এখন রশিদা বেগমের নিখোঁজ সন্তানের সন্ধান পাওয়া যাবে বলে সকলে অপেক্ষা করছেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top