News Flash

  • Home
  • দেশ
  • পুনে থেকে ১৫ আগস্ট লালকেল্লায় ঢুকে পড়া নকল সেনা অফিসার গ্রেফতার
Image

পুনে থেকে ১৫ আগস্ট লালকেল্লায় ঢুকে পড়া নকল সেনা অফিসার গ্রেফতার

মুম্বই, ৩ সেপ্টেম্বর (হি.স) : পুনে থেকে এক ভুয়ো সেনা অফিসারকে গ্রেফতার করল রেল পুলিশ। এবছর ১৫ আগস্ট নকল সেনা সেজে ধৃত ব্যক্তি লালকেল্লায় ঢুকে পড়েছিল বলে অভিযোগ।

ধৃত ব্যক্তির নাম নীরজ বিক্রম বিশ্বকর্মা। সে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুনে রেলওয়ে পুলিশ জানিয়েছে, নীরজ বিশ্বকর্মা সেনা অফিসারের ইউনিফর্মে পুনে রেলওয়ে চত্বরে চলাফেরা করছিল। তখন রেলওয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে এলোমেলো উত্তর দেয়। এরপর তার কাছে পরিচয়পত্র চাওয়া হলেও তার থেকে কোনও সদুত্তর মেলেনি। নীরজের ইউনিফর্মে নেমপ্লেট, প্যারা ব্যাচ, লেফটেন্যান্টের ব্যাচ ছিল।

জিআরপি সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের ডেকে নীরজের বিষয়ে তদন্ত করলে সে ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর নীরজকে গ্রেফতার করে রেল পুলিশ। তদন্তে জানা গিয়েছে, নীরজ বিশ্বকর্মা সেনা অফিসারের ইউনিফর্ম পরে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় প্রায়ই ঘুরে বেড়াতো। জানা গিয়েছে, নীরজ ১৫ আগস্ট লাল কেল্লার প্রাচীরে পতাকা উত্তোলনের সময় সামরিক ইউনিফর্ম পরে পাস ছাড়াই প্রবেশ করেছিল। শুধু তাই নয়, সেখানে সামরিক অফিসারদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে ছবিও তোলে নীরজ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top