News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে এলেন বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকরা 
Image

রাজ্যে এলেন বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকরা 

আগরতলা, ১ সেপ্টেম্বর।। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধিরা  শুক্রবার আগরতলায় এলেন। আগরতলা প্রেসক্লাবের নিমন্ত্রণে বাংলাদেশের সাংবাদিকরা আগরতলায় এসেছেন। আগামীকাল শনিবার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সাংবাদিক দলের নেতৃত্বে ছিলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। শুক্রবার দুপুরে আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে বাংলাদেশের সাংবাদিকদের ফুল দিয়ে স্বাগত জানান আগরতলা প্রেসক্লাব সভাপতি জয়ন্ত ভট্টচার্য ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে। এসময় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব আল-আমিন সীমান্তের জিরো পয়েন্টে সাংবাদিক প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, আমাদের মধ্যে সৌহার্দ রয়েছে। আগরতলার সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা ঘুরে দেখবো। সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হবে। আগামী চার সেপ্টেম্বর বাংলাদেশের সাংবাদিকরা নিজ দেশে ফিরে যাবেন। 

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top