News Flash

  • Home
  • খেলা
  • অর্থাভাবে প্রতিভাবান দাবারুর জাতীয় আসরে অংশগ্রহণ অনিশ্চিত
Image

অর্থাভাবে প্রতিভাবান দাবারুর জাতীয় আসরে অংশগ্রহণ অনিশ্চিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। একদিকে খুশির খবর, অপরদিকে ব্যথিত হওয়ার মতো বিষয়। জাতীয় দাবা আসরে অংশগ্রহণের সুযোগ পেয়েও অর্থাভাবে প্রতিভাবান দাবারুর জাতীয় আসরে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। কথা হচ্ছিল এবারকার অপরাজিত অনূর্ধ্ব ১১ ওপেন চেস চ্যাম্পিয়নশিপে অপরাজিত রাজ্য চ্যাম্পিয়ন মেহেকদ্বীপ গোপের প্রসঙ্গে। রাজ্য সেরা হওয়ার সুবাদে মেহেকদ্বীপ আগামী ১ থেকে ৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনূর্ধ্ব ১১ জাতীয় চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। গত বছরও সে অনূর্ধ্ব-৯ বিভাগে অপরাজিত রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-৯ জাতীয় আসরে অংশগ্রহণ করে দারুণ সাফল্য পেয়েছিল। ১১ রাউন্ডের খেলায় পাঁচটিতে জয়, পাঁচটিতে ড্র এবং একটিতে হারের সুবাদে মোট সাড়ে সাত পয়েন্ট পেয়ে সারা দেশের ২১৪ জন দাবারুর মধ্যে ১৯ তম স্থান পেয়েছিল। যা উত্তর-পূর্ব ভারতের হিসেবে সেরা পারফরমেন্স ছিল । ২০২২ সালে জম্মুর বার্ণাই-য়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১০ ওপেন চেস চ্যাম্পিয়নশিপে এবং ২০২৩ সালে উত্তরপ্রদেশের বৃন্দাবনে আন্তর্জাতিক ওপেন ফিডে রেটেড চেস চ্যাম্পিয়নশিপে দারুন সাফল্য অর্জন করেছিল। কিন্তু এবার আগামী অক্টোবরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে জাতীয় অনূর্ধ্ব ১১ দাবায় অংশগ্রহণের সুযোগ পেয়েও মেহেকদ্বীপের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে শুধুমাত্র অর্থাভাবের কারণে। পিতা মিটন গোপ রাজ্য মধ্যশিক্ষা বোর্ডে কর্মরত রয়েছেন। মা মুক্তা গোপ গৃহিণী। সাধারণ বেতনের সরকারি কর্মচারী হয়ে পিতার পক্ষে ছেলেকে দাবা খেলায় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সরকারি বা বেসরকারি এমনকি কোনও কোম্পানি বা ব্যক্তিগত উদ্যোগের সহায়তা না পেলে মেহেকদ্বীপের দাবা কেরিয়ার থেমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আসন্ন জাতীয় আসরে সে অংশ নিতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। সরকারি কোনও উদ্যোগ বা বেসরকারি কোন প্রতিষ্ঠান বা কোম্পানি এগিয়ে না আসলে মেহেকদ্বীপের দাবা কেরিয়ার বন্ধ হয়ে যেতে পারে বলে দাবা অনুরাগীদের অনুমান।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top