News Flash

  • Home
  • দেশ
  • মমতার সফরসঙ্গী হয়ে বিদেশে যেতে কুণালের আর্জি হাইকোর্টে অগ্রাহ্য
Image

মমতার সফরসঙ্গী হয়ে বিদেশে যেতে কুণালের আর্জি হাইকোর্টে অগ্রাহ্য

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে স্পেনে যাওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সারদা মামলার অন্যতম অভিযুক্ত তথা তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার প্রাথমিক শুনানীতে আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শুক্রবার হাইকোর্টে কুণালের আইনজীবী এই তারিখ একদিন এগিয়ে আনার আবেদন করেন। কিন্তু আদালত তা গ্রাহ্য করেনি।

জামিনে ছাড়া পেলেও বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছি বিধি-নিষেধ আছে তাঁর। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হলেও অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। সিবিআই বিষয়টা বিবেচনা করার জন্য সময় চেয়ে নেয় আদালতের কাছে। কিন্তু দেরী করতে রাজি নন কুণাল। দ্রুত শুনানির আবেদন জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হন তিনি। তবে সেই আর্জি মানতে নারাজ হাইকোর্ট।

বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল বৃহস্পতিবার। কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলন উপলক্ষে যখন স্পেনে যাবেন, তখন তিনিও যেতে চান সঙ্গে। জামিনের শর্ত মেনেই আদালতের অনুমতি নিতে যান তিনি। কিন্তু কুণালের বিদেশ যাত্রায় আপত্তি জানায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কেন আপত্তি? জানতে চায় আদালত। এরপরই সময় চেয়ে নেয় কেন্দ্রীয় সংস্থা।

এরপরই কুণাল দাবি করেন, শুনানি এগিয়ে আনা হোক। নাহলে দেরী হয়ে যাবে। শুক্রবার মামলাটি উঠলে কুণাল ঘোষের আইনজীবী জানান ৫ সেপ্টেম্বরের শুনানি হলে ভাল হয়, নাহলে ভিসা পেতে সমস্যা হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘এটা কোনও জীবন সঙ্কটের বিষয় নয়।’ ৫ সেপ্টেম্বরেই শুনানির দিন ধার্য করা হয়েছে। সুতরাং কুণাল ঘোষের বিদেশ যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটল না আপাতত।

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top